শাকিব-অপু প্রসঙ্গে নিশ্চুপ বুবলী
শাকিব খানের ’বর্তমান’ নায়িকা বুবলী। কারণ ’বসগিরি’ ও ’শুটার’ ছবির মুক্তির পর নিয়মিত কাজ করছেন এ জুটি। সর্বশেষ ঘোষণা এলো নতুন ছবি ’রংবাজ’-এও শাকিবের সঙ্গে থাকছেন বুবলী। আর এখানেই ঘটনার সূত্রপাত। বুবলীর সঙ্গে মেলামেশা মেনে নিতে পারেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফোনে কথাকাটাটিও হয়েছে বুবলী ও অপুর মধ্যে। এদিকে অপু একটি বেসরকারি টিভিতে সরাসরি অনুষ্ঠানে জানান ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেছেন তিনি ও শাকিব খা। তারকা দম্পতির জন্ম নিয়েছে আব্রাহাম খান জয় নামের পুত্রসন্ত্রান। পুরো বিষয়টি কীভাবে দেখছেন নায়িকা বুবলী? তাহলে এখন কী চলচ্চিত্রের সিনিয়র নায়িকা অপু বিশ্বাসের পাশে দাঁড়াবেন তিনি, শুভেচ্ছা জানাবেন- এমন প্রশ্ন করা হয়েছিল তাকে। কিন্তু বিষয়টি বেশ সচেতনভাবে এড়িয়ে গেছেন বুবলী। কোনও কথা বলতে রাজি হননি। তিনি বাংলা ট্রিবিউনকে শুধু বলেন, ’এ বিষয়ে কোনও কথা বলতে চাই না ’ সোমবার বিকালে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস সন্তান নিয়ে হাজির হন। সেখানে তিনি বুবলীর সঙ্গে বাকবিতণ্ডার কথাও স্বীকার করেন। বলেন, ’সে দিনের সে ঘটনার জন্য আমি বুবলীর কাছে ক্ষমা চাই। আমি চাইছিলাম না বুবলী ও শাকিব এভাবে চলুক।’ তবে বুবলী ক্ষমা চাওয়ার প্রসঙ্গেও কথা বলতে চাননি। see more news online bangla songbad

Comments
Post a Comment