Posts

Showing posts from April, 2017

ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের ভুয়া বার্তা!!!

Image
ফেসবুক একদিকে যেমন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার কথা বলছে, অন্যদিকে অনেকের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ছে একটি প্রতারণামূলক বার্তা। ওই বার্তায় ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নাম ব্যবহার করে দাবি করা হচ্ছে, ফেসবুকে মানুষ বেশি হওয়ায় তা ধীরগতির হয়ে পড়েছে। তাই ফেসবুক কিছু ব্যবহারকারীকে বাদ দিচ্ছে। যাঁরা ফেসবুকে সক্রিয় নন, তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে। এ ছাড়া এ বার্তা দুই সপ্তাহের মধ্যে আরও ২৫ জনকে না পাঠালে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এটি একটি হোক্স বা প্রতারণা মূলক বার্তা। গত কয়েক দিনে এ বার্তা ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে পড়ছে। এর কোনো ভিত্তি নেই। ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ২০০৭ সাল থেকে ফেসবুক ঘিরে এ ধরনের হোক্স চালু আছে। বিভিন্ন সময় তা পরিবর্তিত রূপে ফেসবুকে ছড়ায়। এ ধরনের লিংকে ক্লিক করে অন্যজনকে পাঠানোর মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। অনেক পরিচিতজনের কাছ থেকে এ বার্তা আসতে পারে। এ ধরনের বার্তা এলে তাতে ক্লিক না করে বা এ বার্তা অনুসরণ না করে তা ডিলিট করা বা মুছে দিতে হবে। সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। ভুয়া অ্যাকাউন্ট, ভুয়া লাইক-মন্তব্য, সন্দেহজনক কার্যক্রম...

শাকিব-অপু প্রসঙ্গে নিশ্চুপ বুবলী

Image
শাকিব খানের ’বর্তমান’ নায়িকা বুবলী। কারণ ’বসগিরি’ ও ’শুটার’ ছবির মুক্তির পর নিয়মিত কাজ করছেন এ জুটি। সর্বশেষ ঘোষণা এলো নতুন ছবি ’রংবাজ’-এও শাকিবের সঙ্গে থাকছেন বুবলী। আর এখানেই ঘটনার সূত্রপাত। বুবলীর সঙ্গে মেলামেশা মেনে নিতে পারেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফোনে কথাকাটাটিও হয়েছে বুবলী ও অপুর মধ্যে। এদিকে অপু একটি বেসরকারি টিভিতে সরাসরি অনুষ্ঠানে জানান ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেছেন তিনি ও শাকিব খা। তারকা দম্পতির জন্ম নিয়েছে আব্রাহাম খান জয় নামের পুত্রসন্ত্রান। পুরো বিষয়টি কীভাবে দেখছেন নায়িকা বুবলী? তাহলে এখন কী চলচ্চিত্রের সিনিয়র নায়িকা অপু বিশ্বাসের পাশে দাঁড়াবেন তিনি, শুভেচ্ছা জানাবেন- এমন প্রশ্ন করা হয়েছিল তাকে। কিন্তু বিষয়টি বেশ সচেতনভাবে এড়িয়ে গেছেন বুবলী। কোনও কথা বলতে রাজি হননি। তিনি বাংলা ট্রিবিউনকে শুধু বলেন, ’এ বিষয়ে কোনও কথা বলতে চাই না ’ সোমবার বিকালে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস সন্তান নিয়ে হাজির হন। সেখানে তিনি বুবলীর সঙ্গে বাকবিতণ্ডার কথাও স্বীকার করেন। বলেন, ’সে দিনের সে ঘটনার জন্য আমি বুবলীর কাছে ক্ষমা চাই। আমি চাইছিলাম না...

বাঘের ভয়ে বিমানবন্দর বন্ধ!

Image
বিমানবন্দরে চিতাবাঘ! তা-ও আবার রানওয়ের খুব কাছেই! সেই বাঘের ভয়ে বন্ধ করে দেওয়া হলো বিমানবন্দর। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত বাঘটিকে পাকড়াও করা সম্ভব হয়নি। নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার এ ঘটনা ঘটে। রানওয়েতে বাঘ দেখার পর প্রায় আধা ঘণ্টা ধরে বিমানবন্দর বন্ধ রাখে কর্তৃপক্ষ। নেপালের রাজধানী কাঠমান্ডুর ওই বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, নিরাপত্তা ও বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তারা চিতাবাঘটিকে খুঁজছেন। উড়োজাহাজের পাইলট প্রথমে চিতাবাঘটিকে দেখেন। ধারণা করা হচ্ছে, চিতাবাঘটি কোনো নালায় লুকিয়ে থাকতে পারে। মুখপাত্র প্রেমনাথ ঠাকুর বলেন, ‘এ ঘটনার পর আমরা বিমানবন্দর প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ রেখেছিলাম। তবে অনেক খুঁজেও চিতাবাঘটি পাওয়া যায়নি। বিমানবন্দর বন্ধ থাকায় বিমানবন্দর থেকে আন্তর্জাতিক একটি ফ্লাইট ছাড়তে দেরি হয়। ওই সময় আর কোনো ফ্লাইট নির্ধারিত ছিল না। কাঠমান্ডু শহরটি পাহাড়ি-বন এলাকা ঘেঁষা। এই বন থেকে কাঠমান্ডু শহরে চিতাবাঘ ঢুকে পড়ার কথা মাঝেমধ্যেই শোনা যায়। অতীতে পাখির কারণে একক রানওয়ের এই বিমানবন্দরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি...

মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক!!!

Image
মধ্যরাতে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যে এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন শাখা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মতামত চেয়েছে। বিটিআরসির মতামত পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার। আজ সোমবার শ্যাম সুন্দর সিকদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে চিঠি এসেছে। আমরা বিটিআরসির মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত মতামত দেব।’ তবে সচিব বলেন, এভাবে ফেসবুক বন্ধ রাখার বিষয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সমর্থন করে না। এদিকে টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসির মতামত চেয়ে চিঠি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব সারওয়ার আলম। বিটিআরসির চেয়ারম্যান শাজাহান মাহমুদ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। এখন এটা নিয়ে বসব। এর কারিগরি দিকসহ নানা বিষয়ে কথা বলে আমাদের মতামত দেব।’ তিন...

আতঙ্কের নাম আতিয়া মহল!!

Image
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়া এলাকা। পাশাপাশি দুইটি সবুজ ভবন। একটি পাঁচতলা, অপরটি চারতলা। উস্তার আলীর মালিকানাধীন এই বাসা দু’টির নাম ‘আতিয়া মহল’। ভবন দুইটির ৪২টি ফ্ল্যাটে বসবাস করতেন শতাধিক ভাড়াটে। ভাড়াটেদের কোলাহলে মূখর থাকতো আতিয়া মহল। কিন্তু গত একসপ্তাহ ধরে আতিয়া মহলের চিত্রভিন্ন।   ভেঙে পড়েছে পাঁচতলা ভবনটির সবুজ দেয়াল। কোথাও উড়ে গেছে ভবনের পিলারের অংশ বিশেষ। সেনাবাহিনীর প্যারাকমান্ডদের চারদিনের জঙ্গি বিরোধী অভিযানে ঝাঁঝরা হয়ে গেছে আতিয়া মহল। সবুজ দেয়াল ভেঙে বের হওয়া লাল ইট যেন ভবনের কঠিন রক্তক্ষরণের কথাই বলে দিচ্ছে।   পুলিশ বেষ্টনিতে থাকা আতিয়া মহলের ভেতর এখনো পড়ে আছে দুই জঙ্গির লাশ। ভবনের ভেতর বিপুল পরিমাণ বিস্ফোরক ছড়িয়ে ছিটিয়ে থাকায় বিধ্বস্ত এই ভবন এখন হয়ে ওঠেছে ভয়ংকর।   গত ২৪ মার্চ জঙ্গিবিরোধী অভিযান শুরুর আগ থেকেই আতিয়া মহলের সামনের রাস্তা ও আশপাশ এলাকায় যানবহন এবং মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাস্তা খুলে দিয়েছে পুলিশ।   গ্যাস ও বিদ্যুৎ সংযোগও...

জোকস শুনে দর্শক হাসছেন না, শুটিং বাতিল করলেন হতাশ কপিল?

Image
এমন পরিস্থিতি কপিল শর্মার কল্পনার অতীত ছিল যে, তাঁর জোকস শুনে দর্শক হাসছেন না! এবার কিন্তু ঠিক সেই ঘটনাই নাকি ঘটল ‘দ্য কপিল শর্মা শো’-এর শুটিংয়ে। সূত্রের খবর, এর জেরে নাকি শুটিং বন্ধ রাখেন তিনি। ঘটনাটি ঠিক কী? সূত্রের খবর, চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির জেরে এই শো ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা এখনও আনুষ্ঠানিক ভাবে জানাননি সুনীল গ্রোভার। কিন্তু তাঁর শুটিংয়ে না থাকাটা বা অনস্ক্রিন সুনীলকে দেখতে না পাওয়াতে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়েছে দর্শকদের মনে। পাশাপাশি বেরিয়ে গিয়েছেন আলি আসগর, চন্দন প্রভাকর ও সুগন্ধা মিশ্রও। গত কয়েকদিনের ঘটনাক্রম দেখেও বেশ বিরক্ত দর্শকদের একটা বড় অংশ। এই পরিস্থিতিতে শুটিং-এ কপিলের জোকস শুনে কোনও প্রতিক্রিয়া দেননি দর্শকরা। অন্য সময় তাঁরাই হাততালি দিয়ে কপিলকে উত্সাহিত করেন। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় প্রাথমিক ভাবে হতাশ হয়ে পড়েন কপিল। তার জেরে নাকি শুটিং বন্ধ করে দেন। ততক্ষণে প্রায় ১৫ মিনিটের শুটিং হয়ে যাওয়ায় বাকিটা শেষ করার জন্য তাঁকে অনুরোধ করা হয়। কিন্তু কপিল তাতে রাজি হননি। < Learn more about this online bangla songbad

এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি!!!

Image
সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করাটাই মন খারাপের জন্য যথেষ্ট ছিল। এর মাঝে আরেকটা খবরও ধাক্কা হয়ে এসেছে বাংলাদেশের জন্য। স্লো ওভার রেটের জন্য এক ওয়ানডে নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ কলম্বোর এসএসসি মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভার শেষ করতে প্রায় আধঘন্টারও বেশি সময় নিয়েছে বাংলাদেশ। এ কারণেই শাস্তি জুটেছে অধিনায়কের। বাংলাদেশের পরবর্তী ওয়ানডেতে তাই দলের নেতৃত্বভারটা নিতে হবে অন্য কাউকে। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের পরবর্তী ওয়ানডে আগামী ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে তৃতীয় দল নিউজিল্যান্ড। Learn more about this online bangla songbad