বড়হাটে অভিযান স্থগিতের পর ফের গুলি-বিস্ফোরণ




মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ আজকের মতো স্থগিত ঘোষণার পর মুহুর্মুহু গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শুক্রবার রাত আটটার দিকে প্রথমে গুলি, পরে বিস্ফোরণ এবং পরে আবার একটানা গুলির শব্দ শোনা গেছে।
পুলিশের ভাষ্য, বড়হাট এলাকার আবুশাহ দাখিল মাদ্রাসা গলির দোতলা একটি বাড়িতে জঙ্গি আস্তানাটি অবস্থিত। গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়িটি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ। বুধবার ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। গতকাল বৃহস্পতিবার দিনভর বাড়িটি থেকে কোনো সাড়াশব্দ পাওয়া না গেলেও গভীর রাতে গুলি-বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বুধবার ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে আরেকটি জঙ্গি আস্তানা শনাক্ত হয়। প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রেখে সেখানে ‘অপারেশন হিট ব্যাক’ নামে অভিযান চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযানের সমাপ্তি টানা হয়। সেখানকার জঙ্গি আস্তানা থেকে ‘ছিন্নভিন্ন সাত থেকে আটজনের লাশের অংশ’ পাওয়ার কথা জানায় পুলিশ। কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গতকালই জানিয়েছিলেন, নাসিরপুরে অভিযান শেষ করার পর বড়হাটের জঙ্গি আস্তানায় পুরোদমে অভিযান শুরু করা 
Learn more about this online bangla songbad

Comments

Popular posts from this blog

বাঘের ভয়ে বিমানবন্দর বন্ধ!

আতঙ্কের নাম আতিয়া মহল!!

এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি!!!